Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে শুলকবহরস্থ বন্ধন ক্লাবে গঠনতন্ত্র লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ

  প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ১০:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর শুলকবহর ওয়ার্ডের বন্ধন ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে ১৩জনকে নতুন সদস্য হিসেবে দেখানো হয়েছে। যেখানে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যাচাই-বাছাই করে, সাধারণ সভা ডাকার মাধ্যমে অনুমোদন দিয়ে ক্লাবের নতুন সদস্য নিতে হয়, সেখানে গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ক্লাবের সভাপতি হাসান উদ্দিন নিজের নাবালিকা মেয়েসহ আত্মীয়-স্বজনকে ক্লাবের সদস্য করে আগামীতে কার্যকরী কমিটির নির্বাচনে জেতার জন্য চরম অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।




এসব অনিয়ম বন্ধন ক্লাবকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ক্লাবের অধিকাংশ সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি দেয়ার চিন্তা-ভাবনা করছেন বলে এক প্রেস বার্তায় জানিয়েছেন ক্লাবের অন্যতম সদস্য রিয়াদ বিন মাহবুব।

তিনি ম্যাগাজিনটির সম্পাদনা করেছেন বলেও ঐ বার্তায় জানিয়েছেন । তিনি গত ১৯ জুন ক্লাবের কার্যকরী উপদেষ্টা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পত্রে তিনি বলেন, ‘ম্যাগাজিনে বন্ধন ক্লাবের গঠনতন্ত্র সম্পূর্ণ লঙ্ঘন করে ১৩ জনের ছবিসহ নতুন সদস্য হিসেবে দেখানো হয়েছে। এটি কার্যকরী কমিটিতে রেজুলেশন হয় নাই, কোন সাধারণ সভা বা কার্যকরী কমিটির সভায় অনুমোদন নেয়া হয় নাই।’অভিযোগ পত্রে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন রিয়াদ বিন মাহবুব।




রিয়াদ বিন মাহবুব বলেন, ‘আমাকে সম্পাদকীয় রেখে নিজের ইচ্ছেমত সদস্য ঢুকিয়েছে অথচ আমাকে জানানো হয়নি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমি ক্লাবের কার্যকরী উপদেষ্টা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।




আরও খবর 25

Sponsered content