Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

চবিতে ১৪৪ ধারা, চলছে যৌথ বাহিনীর অভিযান

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ১০:১১:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামীকাল ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী।

রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ১৪৪ ধারা জারির পর বিকেল থেকে অভিযান শুরু করে আর্মি, র‍্যাব, পুলিশ।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে যৌথ বাহিনী শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে।এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলো টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেইট পর্যন্ত ‘৩১ আগস্ট দুপুর ০২টা থেকে আগামীকাল ০১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়। এ সময়ের মধ্যে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন এবং ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে জানান, রাতের ঘটনার প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন করছে। বেলা ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় ফের সংঘর্ষ শুরু হয়। এরপর ঘটনাস্থলে চবি উপ-উপাচার্য, প্রক্টর-সহ অসংখ্য শিক্ষার্থী আহত হন।

আরও খবর 27

Sponsered content