প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১০:০৭:৪৮ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ ভুলে ফটিকছড়ি বিএনপিতে দৃশ্যমান হলো ঐক্যের বার্তা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় এক মঞ্চে বসেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই নেতা দলীয় ঐক্যের আহ্বান জানান। আলোচনায় কর্নেল (অব.) বাহার বলেন, ধানের শীষের প্রতীক বিএনপির ঐক্যের প্রতীক, এটি কেউ অপছন্দ করতে পারে না।সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে কোনো বিভেদ নেই। একটি মহল ঐক্য নষ্ট করতে চাইলেও ফটিকছড়িতে বিএনপির ঐক্য অটুট থাকবে।
দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে এই ঐক্যের ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।