Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বলিপাড়া ব্যাটালিয়নের সক্রিয় তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পেল থানচি বলি বাজার

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ৮:৩৮:২৫ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদ : ২৬ অক্টোবর রবিবার রাত আনুমানিক ২টায় উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সংলগ্ন বলি বাজারে একটি দোকান থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তেই পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করতে থাকে।

এ সময়ে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম’র প্রত্যক্ষ নেতৃত্বে গভীর রাতে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য ও স্থানীয় জনসাধারণ নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রপাতি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা চালায় এবং বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক থানচি ফায়ার সার্ভিসকে খরব দেয়া হয়।পরবর্তীতে, বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য, স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ৩টি দোকানে রক্ষিত মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরের নিমিত্তে দোকান মালিকদের সাথে বিজিবি সদস্যগণ নিরলসভাবে কাজ করেছে।

স্থানীয়দের কাছে থেকে জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম’র প্রত্যক্ষ নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ না করলে বলিপাড়া বাজারে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো।

অগ্নিকান্ডের সূত্রপাত থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করেছেন বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন ‘‘অগ্নিকান্ডের সংবাদ প্রাপ্তি পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হন’।

এই বিষয়ে অধিনায়ক বলেন ভবিষ্যতেও, বিজিবি যে কোন দুর্ঘটনায় জনসাধারণের জানমাল রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করবে ।

আরও খবর 29

Sponsered content