Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

দীপেন দেওয়ানের পদত্যাগ: রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

  প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১:১০:৪৩ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম,​রাঙামাটি জেলা প্রতিনিধি:- সোমবার ১ জুন ২০২৬,​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি। সোমবার বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাঙামাটি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেয়।

সড়ক অবরোধ চলাকালীন সময়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,​পার্বত্য অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার উপদেষ্টা পদে থাকা অত্যন্ত জরুরি ছিল।​কোন অদৃশ্য সুতোর টানে বা চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে।​দীপেন দেওয়ানের পদত্যাগ অনতিবিলম্বে প্রত্যাহার করে তাকে সসম্মানে দায়িত্বে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আরও খবর 29

Sponsered content