Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ের চিৎমরমে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে কঠিন চীবর দানোৎসব

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৭:০৪:৫১ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম : রাঙামাটি কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

মঙ্গলবার (৪ নভেম্বর) চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি দায়ক-দায়িকা উদ্যোগে দিনব্যাপী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, বুদ্ধ পূজা, ধর্ম দেশনা, পঞ্চশীল, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান,সংঘ দান,প্রাতঃরাশ,কল্পতরুসহ নানাবিধ দান আয়োজন করা হয়।

দ্বিতীয় পর্বে বেলা ২ টায় দিকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রার ঢাক- ঢোল বাজিয়ে মঞ্চে আনা হয়। এরপর উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সকল প্রাণীর হিতসুখ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান,বুদ্ধ মূর্তি দান,কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়।

ধর্ম সভায় অনুষ্ঠানে সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা ও সাচিংউ মারমা সঞ্চালনায় রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘ নায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে পূজনীয় বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো সভাপতিত্বে, প্রধান ধর্ম দেশক ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। বিশেষ ধর্ম দেশক চিৎমরম বৌদ্ধ বিহার ওয়ানাসারা থের।

দায়কদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ,রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ক্যওশিংমং মারমা,জেলা যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,রাঙ্গামাটি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাইমং মারমা,কাপ্তাই উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা,রাজস্থলী সার্কেল সহকারী পুলিশ সুপার নুরুল আমীন চৌধুরীসহ আরও অনেকে।

এসময় সকল ধর্ম গুরু ও অতিথি দায়কদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। এর আগে, স্বাগত বক্তব্য দেন, কঠিন চীবর দানোৎসবে আহবায়ক মংসুইপ্রু মারমা। এই সময় তিন পার্বত্য জেলা থেকে লাখো পুণ্যার্থীর বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা দলে দলে যোগদান করার পর জগতের সকল প্রাণি হিতসুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহনের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দানোৎসবে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ লাখো দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন, ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে।

আরও খবর 29

Sponsered content