Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে অস্ত্র সহ আটক এক

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ৮:১৮:৫৭ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রামঃ বান্দরবানের লামায় চাঁদা আদায়কালে দেশীয় তৈরি বন্দুকসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। তবে এই ঘটনায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাথে থাকা অন্য দুই জন পালিয়ে যায়।




শুক্রবার ২৬ এপ্রিল বিকেলে রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক জুয়েল ত্রিপুরা (২৮) গজালিয়া ইউনিয়নের লুলাইং গ্রামে অনজাহা ত্রিপুরার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বন্দুকের ভয় দেখিয়ে উপজেলার নাইক্ষংমুখ এলাকার স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।
জানা যায় বিকালের দিকে জুয়েল ত্রিপুরাসহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর একটি টহল দল দেশীয় অস্ত্রসহ জুয়েল ত্রিপুরাকে আটক করে, পরবর্তী আটককৃত জুয়েল ত্রিপুরাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।




লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার হয়েছে।

আরও খবর 29

Sponsered content