প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ১১:৫০:২০ প্রিন্ট সংস্করণ

শিবু কান্তি দাশ: বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কুড়ি-২০২৫ সাধারণ নৃত্য ‘ক ’শাখায় ফাইনাল রাউন্ডে টপ ফাইভের মধ্যে সারা বাংলাদেশে ৩য় স্থান অর্জন করেছে চট্টগ্রার জেলার পটিয়ার শিশু নৃত্যশিল্পী দিপশিখা দে। গত ০৪ নভেম্বর মঙ্গলবার রাতে এ প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সে চট্টগ্রামের পটিয়া থানার ভাটিখাইন গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক মীনাক্ষী দে’র নাতনি। দিপশিখার বাবা কল্লোল দে। তার জেঠা বিশিষ্ট রাজনৈতিক কর্মী হিল্লোল দে। তার নৃত্যগুরু বিশিষ্ট নৃত্যশিক্ষক ও ওস্তাদ তরুণ চক্রবর্তী । সে চট্টগ্রাম সেন্ট স্কলারটিকাস গার্লস স্কুল এন্ড কলেজ এর চতুর্থ শ্রেণীর ছাত্রী।
অডিশন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে,নানা পরামর্শ দিয়ে যারা উৎসাহ যুগিয়েছেন সবার প্রতি মীনাক্ষী পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দিপশিখার বাবা কল্লোল দে।