Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় ৩ প্রতিবন্ধী ভাইবোনকে ইউএনও’র আর্থিক সহায়তা

  প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ১২:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামে একই পরিবারের ৩ জন প্রতিবন্ধী ভাইবোনকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বায়েজীদ-বিন-আখন্দ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে তাদের আর্থিক সহায়তার চেক তুলে দেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির, মানবাধিকারকর্মী ও সমাজসেবক মো. নুরুচ্ছফা, জাবেদ হোসেন, শাহাদাত হোসেন ও বোরহান উদ্দীন প্রমুখ।

ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, প্রতিবন্ধী ও অসহায় এই পরিবারের খবর জানতে পেরে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পরিবারে কোনও উপার্জনক্ষম ব্যক্তি নেই। আপাতত অল্প অর্থ সহায়তা দেওয়া হল।ভবিষ্যতেও তাদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

আরও খবর 28

Sponsered content