Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

মেয়ের জামাইকে খুন করার জন্য খুনি ভাড়া করে শ্বাশুড়ি

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৩ , ১০:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পহরঁচান্দা ছোট ধলিবিলা পাহাড়ী এলাকা থেকে প্রবাস ফেরৎ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ভাড়াটিয়া খুনি ছাবের আহমদকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় শ্যালিকা ও শ্বাশুড়িকেও আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই শরীফুল ইসলাম পিপিএম জানান, প্রবাস ফেরৎ নিহত মনসুর আলী লেদুকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখছিল তার শ্বশুর বাড়ির পার্শ্বে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করেছি আমরা। এটা একটি চাঞ্চল্যকর হত্যাকান্ড।




শ্বাশুড়ি, শ্যালিকা’কে আটক করে চট্টগ্রাম আদালতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

নিহত মনসুর আলীর শ্বাশুড়ি আদালতে জবানবন্দী দিয়েছেন যে, অর্থের লোভে পড়ে তার টাকা হাতিয়ে নেওয়ার জন্য ৪জনকে খুন করার জন্য ভাড়া করেছিল। ৪জন মিলে তাকে খুন করে শ্বশুর বাড়ির পাশে মাটি চাপা দিয়ে রাখা হয়। ৪জনের মধ্যে গতকাল গভীর রাতে পুটিবিলা পহরচাঁন্দা ইন্না আমিনের পুত্র ছাবের আহমদ (৪৭) নামে একজন খুনীকে ওই এলাকা থেকে দা সহ আটক করা হয়। ৪জনকে ১ লক্ষ টাকার বিনিময়ে তার শ্বাশুড়ি তাকে খুন করার জন্য ভাড়া করেন। আদালতে তিনি এসব স্বীকারোক্তি দিয়েছেন। তিনি আরও জানান, আটক ছাবের এর আগে আরও একটি হত্যা মামলার ঘটনার সাথেও জড়িত রয়েছে।




লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, প্রবাসী নিহত মনসুর আলীকে হত্যার ঘটনায় শ্বাশুড়ি ও শ্যালিকাকে আটকের পর চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। সেখানে তার শ্বাশুড়ি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দীতে তিনি স্বীকার করেছেন, তার মেয়ের স্বামীকে খুন করতে ৪জনকে ১ লাখ টাকার বিনিময়ে ভাড়া করেন। আমরা থানা পুলিশ ৪জনের মধ্যে গতকাল রাতে ছাবের আহমদ নামে এক খুনীকে আটক করেছি। বাকি তিনজন আসামীদেরকেও আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



আরও খবর 28

Sponsered content