Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

স্ত্রী ও সন্তান কারাগারে, অপমানে স্বামীর আত্মহত্যা

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১১:১১:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পটিয়ার হাবিলাসদ্বীপে অপমানে আত্মহত্যা করেছেন মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নামের এক ব্যক্তি। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

নেজাম উদ্দীন হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের কর্মচারী। তিনি চরকানাই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

জানা যায়, নেজামের মায়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। স্ত্রীকে তালাক দিতে অস্বীকৃতি জানান নেজাম। কয়েকদিন আগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে নেজামের মা আহত হন। পরে তিনি বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার নেজামের স্ত্রী ও আড়াই বছরের ছেলে গ্রেপ্তার হয়ে কারাগারে যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজাদ জানান, স্ত্রী ও ছেলে কারাগারে থাকায় অপমানে নেজাম শুক্রবার রাতে আত্মহত্যা করেন। দরজা খোলা দেখে ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

আরও খবর 28

Sponsered content