Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

চট্টবাণী পত্রিকায় সংবাদ প্রকাশ: সাথে সাথে বন বিভাগের অভিযান

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৮:৪৮:২১ প্রিন্ট সংস্করণ

মো: আরিফুল ইসলাম। বিশেষ প্রতিনিধি: চট্টবাণী পত্রিকায় সংবাদ প্রকাশের সাথে সাথে অভিযান পরিচালনা করেছে দক্ষিণ বন বিভাগ।



লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে মঙ্গলবার ৮ নভেম্বর দিনব্যাপী চুনতি রেঞ্জের আওতাধীন ফাজাইল্লাহ পাড়া বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক আজহারুল ইসলাম। সাথে ছিলেন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জলিলুর রহমান ও সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।



অভিযান চালিয়ে পাঁচ হাজার ঘনফুট বালু ও ৪ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।



সাতগড় বিট কর্মকর্তা শাহাআলম হাওলাদার চট্টবাণী’কে জানান, বনবিভাগের আওতাধীন একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে বন আদালতে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।



আরও খবর 28

Sponsered content