Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

খাটের নিচে ৩ কোটি টাকার ইয়াবা

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ৯:৪১:৩১ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারার রায়পুরে একটি বসতঘরে অভিযান চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এসময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে র‌্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে এ অভিযান চালায়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানোর সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

পরে ওই বাড়ি থেকে আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে (৪৩) আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে ছিল এক লাখ ইয়াবা ট্যাবলেট, যার মূল্য ৩ কোটি টাকা।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক নারী ও তার পরিবার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করতো। তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর 28

Sponsered content