Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

গাছবাড়িয়া সরকারি কলেজে শিক্ষক পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৩:০২ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ইলিয়াস মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইন, সাবেক অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার দেব, সহযোগী অধ্যাপক মো. সাইফুদ্দীনসহ কলেজের সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তব্য শেষে কলেজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ এমদাদ উল্লা পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর 28

Sponsered content