Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

শার্শায় আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দীনের জয়

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ১২:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ

আশরাফুল আলম,যশোর : যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।




তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আক্তারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৯০৮ ভোট। এ নিয়ে তিনি চারবার এ আসনে নির্বাচিত হয়েছেন।

উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়েই ভোট গ্রহণ শেষে রবিবার (০৭ জানুয়ারি) রাত ৯ টায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।




এ আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। আসনটিতে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।




আরও খবর 4

Sponsered content