Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য সহ আটক ১

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৬ , ১২:০৬:২৭ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৪৫ বোতল Eskuf Syrup(নেশা জাতীয়),২ টি মোবাইল, ৫০ টি শাড়ী এবং ২০৬ টি কসমেটিক্স সামগ্রীসহ আমিনুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে।

সে যশোর জেলার ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামের মনছব গাজী ছেলে। আটককৃত মালামালের মূল্য *৫,৪৫,৮০০/পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরও খবর 4

Sponsered content