Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

জয়নুল আবেদিনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে: মেয়র শাহাদাত

  প্রতিনিধি ২০ মে ২০২৫ , ১১:২৮:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: শিল্পাচার্য জয়নুল আবেদিনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২০ মে) থিয়েটার ইনস্টিটিটিউট মিলনায়তনে শিশু সংগঠক আবদুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত ১৮তম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

চসিক মেয়র শাহাদাত বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন শুধু একজন চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন এদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার চিন্তা ও কল্পনাশক্তি, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা—সবকিছুই আজকের শিশুদের জন্য অনুকরণীয়।

আমাদের শিশুদের মধ্যে সেই সৃজনশীল চেতনার বিকাশ ঘটাতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আজকের শিশু আগামীর কর্ণধার। তাদের শৈশব থেকেই সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। চিত্রাঙ্কন, সংগীত, নৃত্যসহ বিভিন্ন শিল্পকর্মের মধ্য দিয়ে শিশুদের চিন্তার জগৎ প্রসারিত হয়। এই আয়োজনে অংশগ্রহণকারী সব শিশুদের আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনে আমি সব সময় পাশে আছি এবং থাকবো। আমি আশা করি, ভবিষ্যতেও চট্টগ্রামে শিশুদের জন্য সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন আরও বাড়বে।

অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আরও খবর 25

Sponsered content