Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৭ জন ডেঙ্গু রোগী

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৫৪:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭ জন। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হন ৩ হাজার ২৩৬ জন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।




সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৪৭ রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন রোগী।তবে এদিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৩ জন। এ ছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৯ জন।




ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। বাড়ির আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।




আরও খবর 25

Sponsered content