Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই: আবু সুফিয়ান

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ১২:১০:৪২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, নির্বাচিত সরকার মানেই জনগণের সরকার। জনগণের কাছে দায়বদ্ধ থেকে জনকল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য।

মানুষের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সকালৈ নগরের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণ তাদের মালিকানা ও ভোটাধিকার ফিরে পেয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করেছে। ভবিষ্যতে যেন কারও ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া না যায়, সে জন্য সরকার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে।

তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে আমাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। তাই জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান এবং প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জনগণ আমাদেরও প্রত্যাখ্যান করার অধিকার রাখে।

৩১ নম্বর আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, সদস্য আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। বক্তব্য দেন আব্দুল নবী প্রিন্স, মঞ্জুরুল কাদের মিন্টু, হামিদুর রহমান, হাজী মো. ইদ্রিস, মো. সাদেক, মো. ইউসুফ, মো. সালাউদ্দিন ও সেলিম খানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার দুপুরে সংসদ সদস্য আবু সুফিয়ান টানা ভারী বর্ষণে প্লাবিত নগরের ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বলিরহাট, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ার শান্তিনগর এবং ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ার ময়দারমিলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় জলাবদ্ধতায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির, ইউনুছ চৌধুরী হাকিম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মহিউদ্দিন, সদস্য সচিব মো. আজগর, মো. সেকান্দর, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এমরান উদ্দিন, সদস্য সচিব মহিউদ্দিন মিজানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

 

আরও খবর 25

Sponsered content