Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ আসছে বুধবার

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৬ , ১২:১৬:১৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ।

মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির একজন কর্মকর্তা।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।এরই অংশ হিসেবে ২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল আনা হচ্ছে।

‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজটিও বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে এলপিজি নিয়ে ‘কুল ভয়েজার’ ও ‘গ্যাস জার্নি’ নামের দুইটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজ দুইটির লাস্ট পোর্ট ছিল যথাক্রমে নাইজেরিয়া ও চীন।

আরও খবর 25

Sponsered content