প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:৩৯:০১ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যশোর–৮৫/১ আসনের অন্তর্গত শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–৮৫/১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বক্তব্যে তিনি বলেন,“জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।”
জনসভায় সভাপতিত্ব করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন রহমান এবং সঞ্চালনা করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহার সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।