উত্তর চট্টগ্রাম

গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী-নাতনীর মৃত্যু

  প্রতিনিধি ১৬ জুন ২০২৫ , ৯:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়িতে ধূরুং নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী নাতনি ডুবে মারা গেল। ফটিকছড়ি উপজেলা ৬ নং কাঞ্চননগর ইউনিয়ন মানিকপুর এলাকার এ ঘটনা ঘটে। ১৬ জুন সোমবার দুপুরে ধূরুং নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাতনি ও নানি ডুবে মারা যান। নিহতরা হলেন ওই এলাকার শাহানু (৪৫) তার নাতনি মুনতাহা (৮)।

স্হানীয়রা জানান নানি শাহানু তার ২নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে নদীতে একটি বাঁশের ভেলায় চড়ে নদীতে গোসল করতে নামে এসময় মুনতাহা ভেলা থেকে পড়ে ডুবে যেতে দেখে নানি শাহানু পানিতে ঝাপ দেন তিনি ও ডুবে যান।তাদের সাথে থাকা অন্য নাতনী সুমাইয়া সাঁতরে উপরে উঠতে সক্ষম হয়।

খবর পেয়ে স্হানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে নদীতে খোঁজাখুজি শুরু করেন। ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন ঘটনার তিন ঘন্টার পর নানি শাহানু বেগমের ও এক ঘন্টা পর নাতনি মুনতাহা র লাশ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুই জনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর 27

Sponsered content