মহানগর

বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য: জাহিদুল ইসলাম মিঞা

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১১:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার। যেসব ভাইবোনদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশে নিশ্বাস নিতে পারছি—তাঁদের আদর্শকে পাথেয় করে এখন সময় রাষ্ট্র ও জনগণের প্রতি আমাদের প্রতিদান দেওয়ার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাতকানিয়া উপজেলায় সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমাদের সত্যের পক্ষে থাকতে হবে, নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—সেটাই আমাদের লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুন নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

সভা শেষে জেলা প্রশাসক সরাসরি মাঠপর্যায়ে গিয়ে গণভোটের প্রচারণায় অংশ নেন।

তিনি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং গ্রামপুলিশ, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দোকানে দোকানে প্রচারণা চালান; যা গণভোট সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছে।

আরও খবর 25

Sponsered content