Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সড়কে গাছ, তেলের ড্রাম রাখায় জরিমানা

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ৯:২৭:১২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় প্রধান সড়কে করাতকলের গাছের গুঁড়ি, তেলের ড্রাম রেখে যানবাহন ও পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়া ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, অভিযানকালে ভিআইপি সড়কের জিইএম গেইটের সামনের রাস্তা ও ফুটপাত অবৈধ ভাবে দখল করে করাতকলের কাঠের গুঁড়ি, তেলের ড্রামসহ বিভিন্ন পণ্যসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি ও দোকানের সামনে ময়লা আবর্জনা স্তূপ করে রাখার অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলাসহ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় জনসাধারণের মাঝে জলাবদ্ধতা রোধ, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, ফুটপাত, সড়ক ও নালা-খাল অবৈধ দখলমুক্ত রাখতে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চসিকের এ কর্মকর্তা।

আরও খবর 25

Sponsered content