Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

দিল্লিসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৪:৩৪:১৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাংলাদেশের ৫টি মিশনের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারত, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।




মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ পৃথক পৃথক অফিস আদেশে এই নির্দশনা দেওয়া হয়।

যাদের ঢাকায় ফিরতে বলা হয়েছে, তারা হলেন: হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি), রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত (জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক), রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ (বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস), হাইকমিশনার এম. আল্লামা সিদ্দিকী (ক্যানবেরা) ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ (বাংলাদেশ দূতাবাস লিসবন)।




মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরও খবর 17

Sponsered content