কক্সবাজার

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে কোস্ট ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা প্রদান

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১০:৪৯:৫১ প্রিন্ট সংস্করণ

কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন (COAST Foundation)। আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ হিসেবে ৩০০০০/ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

​শনিবার ০৩ জানুয়ারি কোস্ট ট্রাস্টের মিলনায়তনে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদউদ্দিন ছোটন বলেন, অগ্নিকাণ্ডের ফলে এই পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। কোস্ট ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগ তাদের ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে। সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থাকেও এভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

​কোস্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী জন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​নির্মল কান্তি পাল, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ​তৌহিদুল ইসলাম, (এমইউপি) সদস্য ​রোপন কিশোর পাল,(এমইউপি) সদস্য ​মো. সালাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ​রুহুল কাদের বাদশা, কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক ​সন্জয় চৌধুরী।

​সহায়তা গ্রহণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে বাড়িঘর হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। কোস্ট ফাউন্ডেশনের এই আর্থিক সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে বড় ভূমিকা রাখবে।

​কোস্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এই তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হলো।

আরও খবর 30

Sponsered content