প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ১১:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়নহাট চেয়ারম্যানঘাটা এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ২২ নভেম্বর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. মোঃ আবদুস শুক্কুর (৪২)পিতা মোঃ ইদ্রিস সাং পূর্ব শৈলকূপা নারায়নহাটকে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধ ভাবে বালু উত্তোলন করা অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানে ভুজপুর থানার পুলিশের একটি টিম ও স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম জানা।