Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:০২:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তারের সময় তার সমর্থকদের হামলার শিকার হয়েছে চট্টগ্রাম জেলার গোয়েন্দা পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ধলই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তার সমর্থকরা।এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আবুল মনসুর আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত থাকলেও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন।

মনুসরকে নিয়ে যাবার পর তার সমর্থকরা চট্টগ্রাম-নাজিরহাট সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, আবুল মনসুর গ্রেপ্তার করে মাইক্রোবাসে তোলার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের ওপর হামলা করে। মনসুরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে উচ্ছৃঙ্খল সমর্থকরা। মনসুর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলার আসামি।

তিনি আরও জানান, সমর্থকদের ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে মনসুরকে বহনকারী মাইক্রোবাস নিয়ে রওনা দেয়। এ সময় সমর্থকরা মাইক্রোবাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

আরও খবর 27

Sponsered content