প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ১০:৪৯:১৫ প্রিন্ট সংস্করণ

আঃ জলিল: ১২ বছর আগে নিখোঁজ ৪০ বছরের শান্তনা বেগম বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল।
মঙ্গলবার বিকেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। শান্তনার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাস্তিপুর গ্রামে। তার স্বামীর নাম সেকেন্দার আলী।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
শান্তনা নিখোঁজ হন ১১ বছর আগে ২০১৪ সালের দিকে। তিনি মানসিকভাবে অসুস্থ।এতোটা দিন ছিলেন ভারতের কানপুরের একটি আশ্রয়কেন্দ্রে। তার চারটি ছেলে সন্তান রয়েছে।শান্তনা বাংলাদেশে আসার সাথে সাথে তার ছেলে ও বোন তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে।
শান্তনার খোঁজ মেলে গতবছর ২০২৪ সালের ১৭ই জুলাই। খোঁজটি জানান পশ্চিমবঙ্গের একটি বেসরকারি মানবাধিকার সংগঠন ‘ঈশ্বর সংকল্প’ এর সমন্বয়ক তপন প্রধান।
তপন প্রধানের ফোনটি আসে বাংলাদেশের সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদার কাছে। একেবারেই নিজ উদ্যোগে হুদা দীর্ঘ দিনধরে মুল পেশার পাশাপাশি ক্রসবর্ডার মিসিং পিপলদের খুঁজে বের করবার কাজটি করে আসছেন।
মোঃ শফিকুল ইসলাম,ফিল্ড ফ্যাসিলিটেটর জাস্টিস এন্ড কেয়ার যশোর এর কর্মকতা জানান ভারত থেকে আসা শান্তনা কে থানার কার্যক্রম শেষে ঢাকা থেকে আসা শান্তনার ছেলে ও বোন এর নিকট হস্তান্তর করা হয়েছে ।