Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: ট্রাম্প

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৬ , ১১:০৪:১৬ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ইরানের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন।

ট্রাম্প লিখেছেন, আত্মসমর্পণের পর এবং একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদাররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে আগের চেয়ে অর্থনৈতিকভাবে আরও বড়, আরও উন্নত এবং শক্তিশালী করে তুলব।

ট্রাম্প লিখেছেন, ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন (এমআইজিএ)!’

আরও খবর 15

Sponsered content