Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি-অমিত শাহ

  প্রতিনিধি ৫ মে ২০২৬ , ১২:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে গেরুয়া শিবির। ফলাফল স্পষ্ট হতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’

তার কথায়, ২০২৬ সালের এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এটি জনগণের শক্তি ও সুশাসনের জয়।

মোদি জানান, পশ্চিমবঙ্গের মানুষের এই অভূতপূর্ব রায় বিজেপির প্রতি আস্থা ও ভরসার প্রতিফলন। তিনি রাজ্যের প্রতিটি নাগরিককে প্রণাম জানিয়ে আশ্বাস দেন, মানুষের স্বপ্নপূরণে সর্বশক্তি নিয়োগ করবে তার সরকার।

সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গবাসীকে ‘কোটি কোটি প্রণাম’ জানিয়ে এই জয়কে ‘ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে জোরালো জবাব’ বলে ব্যাখ্যা করেছেন।

তার দাবি, এই ফল নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি মানুষের অটুট আস্থার প্রতিফলন।পশ্চিমবঙ্গে দলের এ সাফল্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান অমিত শাহ।

তিনি বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে।অমিত শাহ আরও উল্লেখ করেন, এই ঐতিহাসিক জয় দলের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। হিংসা ও প্রতিকূলতার মধ্যেও যারা দল ছাড়েননি, তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তার কথায়, বাংলার মানুষ এই রায়ের মাধ্যমে সেই সব শহীদ কর্মীদের প্রতিও সম্মান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিত শাহ লেখেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখার্জির পবিত্রভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে বিজেপি দিন-রাত এক করে দেবে।

উল্লেখ্য, ভোটের আগে একাধিক জনসভায় নরেন্দ্র মোদি ও অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যু তুলে তীব্র আক্রমণ করেছিলেন। ফলাফল প্রকাশের পর সেই প্রচারেরই প্রতিফলন দেখা যাচ্ছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের।

এদিকে, জয়ের পর নরেন্দ্র মোদি আরও বলেছেন, ‘বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে– এবার বদলা নয়, বদল।’ তার দাবি, পশ্চিমবঙ্গে এই প্রথমবার ভয় নয়, গণতন্ত্র জিতল। ‘আজ থেকে বাংলা ভয়মুক্ত হলো,’ –এ বার্তাও দেন তিনি।

দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যান নরেন্দ্র মোদি। সেখানে আগেই উপস্থিত ছিলেন অমিত শাহ। ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে উঠে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী।

পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন।

আরও খবর 15

Sponsered content