দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ১০:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি: বুধবার দিবাগত রাতে (১২ নভেম্বর) উপজেলার চন্দনাইশ পৌরসভার মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মোটরস্ শোরুমের সামনে ফাঁকা জায়গায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা সহ ইমাম হোসেন (৫৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার এলাকায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো: শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ পৌরসভার মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মোটরস্ শোরুমের সামনে ফাঁকা জায়গায় উপস্থিত হয়ে একটি হানিফ স্টার প্রাইভেট লিমিটেড বাস তল্লাশি করার সময় বাসের যাত্রী ধৃত আসামী ইমাম হোসেন (৫৮) এর হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাকে আটক করেন।

ইমান হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মরিচ্যা গুরা মিয়া গ্যারেজ এর পাশে এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইমাম হোসেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে থানা পুলিশ। বিশেষ অভিযানে বুধবার রাতে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। এরকম অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও খবর 28

Sponsered content