প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ১১:১৩:২৩ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গরুর মাংসে আরবিতে আল্লাহ ও মুহাম্মদ (সঃ) লেখা পাওয়া গিয়াছে। শুক্রবার দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর দিয়াকুল মাষ্টারঘোনা মফিজুর রহমানের বিয়ে বাড়ীর অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ঘটনার দিন মফিজুর রহমানের বাড়ীতে বিয়ে উপলক্ষে অথিতিদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এ জন্য সুস্বাদু অনেক রান্না করা তরকারির মধ্যে অথিতিদের জন্য গরুর মাংসও রান্না করা হয়। দুপুরে অথিতিরা বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে খাওয়ার টেবিলে বসলে অন্যান্য তরকারির সাথে গরুর মাংস দেওয়ার জন্য রান্না করা ডেক্সির ঢাকনা উলটিয়ে মাংস দেওয়ার সময় বার্বুচি দেখতে পায় দুই টুকরা মাংস ডেক্সির মধ্যে এদিক ওদিক নড়া-ছড়া করছে। কিছুতেই চামচে মাংসের টুকরা ২টি তোলা সম্ভব হচ্ছে না। এক সময় বার্বুচি বিয়ে বাড়ীর মালিক ও অন্যান্যদের ডেকে বিষয়টি দেখালে তারা কিছুক্ষণ পর্যবেক্ষণের পর মাংসের টুকরা ২টি হাতে তুলে নেয়। তখন মাংসের টুকরা ২টি তে স্পষ্ট আরবিতে আল্লাহ ও মুহাম্মদ (সাঃ) লেখা দেখতে পায়।
এ সময় বিয়ে বাড়ীতে আগত ও অন্যান্য অথিতিদের দেখা দেখির এক পর্যায়ে খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক নারী-পুরুষ সারাদিন এটি দেখার জন্য মফিজুর রহমানের বাড়ীতে ভীড় জমায়। বর্তমানে আল্লাহ ও মুহাম্মদ (সাঃ) লেখা মাংসের টুকরা ২টি একটি জারে সংরক্ষিত আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাংসের টুকরায় পরিষ্কার আরবিতে আল্লাহ্ ও মুহাম্মদ (সঃ) এর নাম লেখা আল্লাহর অপার কুদরত।
এ ব্যাপারে জামিজুরী সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আবু ছৈয়দ নিজামী বলেন,মানবজাতীর জন্য এটি একটি বড় শিক্ষা। শুধু মানুষ ইবাদত করেন না, জীব-জন্তু থেকে শুরু করে আল্লাহর সৃষ্টি সকলেই আল্লাহর প্রার্থনা করেন এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত।