প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ১০:০১:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম সার্কিট হাউসে EDLMS প্রকল্পভুক্ত এলাকার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের অবহিতকরণ ও ভূমি মালিকদের করণীয় সংক্রান্ত সেমিনার বৃহস্পতিবার (১৯জুন) অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, প্রকল্প পরিচালক (EDLMS প্রকল্প) মোঃ মোমিনুর রশীদ, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মিসেস ফরিদা খানম, উপ-সচিব, উপ প্রকল্প পরিচালক EDLMS প্রকল্প, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন।
EDLMS প্রকল্পের আওতায় ৩টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা ও ২টি উপজেলার নির্দিষ্ট এলাকাজুড়ে আধুনিক জরিপ, ডেটা সংগ্রহ, যাচাই-বাছাই এবং একটি একক, নির্ভরযোগ্য ডাটাবেইজ নির্মাণের কাজ চলছে। চট্টগ্রামের নির্দিষ্ট অংশেও এ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান মহাপরিচালক-ভূমি জরিপ অধিদপ্তর, তার বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনা সহজ এবং আধুনিকীকরণ করার প্রচেষ্টা হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর EDLMS প্রকল্প গ্রহণ করেছে।
যার মূল উদ্দেশ্য হলো ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রম যেন সঠিক,নির্ভূল ভাবে সংরক্ষিত হয় এবং জনগণ যেন সহজে যথাযথ ভূমি সেবা প্রাপ্তি হয়ে ভূমি হয়রানি হতে রক্ষা পান।