Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

বিচারকের আসনে মিথিলা

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ১১:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে নতুন অভিনয়শিল্পী খোঁজার রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’– এ আহ্বান সামনে নিয়েই এর যাত্রা শুরু হয়েছে।

প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সোমবার (২৭ জানুয়ারি) দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে এ রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করছেন।

প্রথম পর্যায়ের ওই অডিশনে সম্মানিত জুরি ছিলেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজী সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ ও আজিজুল হাকিম। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) দ্বিতীয় পর্যায়ের অডিশন হবে।

এ শো’র সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড়পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া, তারা কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।

দীপ্ত স্টার হান্ট-এর অসংখ্য প্রতিভাবানের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার দায়িত্ব পালন করবেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

আরও খবর 20

Sponsered content