প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ১০:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৪ জুলাই আনুমানিক সকাল ৫টার দিকে সুজন বড়ুয়া (২৬) নাম এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ৪নং বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাগানপাড়া নিজ বাড়ির পাশে আম গাছের ডালের সাথে রশি মাধ্যমে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায়।
ঘটনার বিবরণে জানা যায়, শ্বশুরবাড়িতে থেকে বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তবে সুজন বড়ুয়া। তবে কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তা সঠিক তথ্য এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত পাওয়া যায়নি।
সুজন বড়ুয়া তার শশুর বাড়ী উপজেলার বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া ১নং ওয়ার্ড বসবাস করে আসছিলো এবং বিভিন্ন ধরনের কর্ম করে জীবিকা নির্বাহ করতো।
তার বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর ৮নং ওয়ার্ডে,সে নন্দন বড়ুয়ার ছেলে।
জানা যায়, গত ৭ বছর আগে নাইমেচিং মারমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলো। সকালে বাড়ির উঠানে গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে তার শশুরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে, পরবর্তী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এই বিষয়ে বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া অং মারমা এর মোবাইলে কয়েকবার যোগাযোগ করে মোবাইল রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য উন্মোচন হবে।