Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম-মিষ্টি তৈরি, জেল-জরিমানা

  প্রতিনিধি ৭ মে ২০২৫ , ১০:১০:১৪ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানার অর্থ অনাদায়ে পিংকো আইসবারের মালিককে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের খাদ্য গুদামের পাশে পিংকো আইসবার আইসক্রিম তৈরির কারখানায় এবং পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার আলো বেকারি অ্যান্ড সুইটসের মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, পিংকো আইসবার কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইসক্রিম উৎপাদন করে নামি ব্র্যান্ডের নকল মোড়কে বিপণন করা হচ্ছিল।

অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পিংকো আইসবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানা অনাদায়ে কারাখানাটির মালিক উত্তমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পশ্চিম গোমদণ্ডীতে আলো বেকারি অ্যান্ড সুইটস বেকারিকে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি উৎপাদন করায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ দুই কারখানা থেকে জব্দকৃত আইসক্রিম এবং মিষ্টির শিরা ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনায় আদালতকে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, পৌর ও উপজেলা প্রশাসন।

আরও খবর 28

Sponsered content