Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে কর্ণেল অলি’র মতবিনিময়

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ১০:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আসহাব সিরাজ ফাউন্ডেশনের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। স্বাগত বক্তব্য ও প্রতিষ্ঠান পরিচিতি হিসেবে বক্তব্য রাখেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মৃদুল কান্তি দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল সহ দলীয় নেতাকর্মী, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর 28

Sponsered content