Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুল করিমের ইন্তেকাল

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১০:৩২:৪৭ প্রিন্ট সংস্করণ

জয়নুল আবেদীন, চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলমান ইতিহাস সমিতির উপদেষ্টা মাওলানা ফজলুল করিম ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোছাইন এক যুক্ত বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, প্রবীণ শিক্ষাবিদ মাওলানা ফজলুল করিম ৪০ বছরের অধিক সময় শিক্ষকতা পেশাকে সৎ ও মহৎভাবে ধরে রেখে হাজার হাজার ছাত্রছাত্রীকে আলোকিত ভুবনের অধিকারী করেছেন।

চন্দনাইশের জাফরাবাদের এই কৃতী সন্তান শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য স্মরণীয় ও বরণীয় ব্যক্তি ছিলেন। তিনি মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে মাইজভাণ্ডারী তরিকার প্রচার-প্রসারে ভূমিকা রাখেন।

আরও খবর 28

Sponsered content