Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

কারিগরি শিক্ষাই পারে বেকারত্ব কমাতে: নওফেল

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ৮:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কারিগরি শিক্ষা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ পুঁথিগত শিক্ষার সঙ্গে প্রায়োগিক শিক্ষা বা লাইফ স্কিল থাকা প্রত্যেকের জন্য আবশ্যক। এ জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন।



শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন করা প্রয়োজন।



সরকার কারিগরি খাতে শিক্ষক কর্মচারীর শূন্য পদ পূরণ করে নতুন প্রতিষ্ঠান স্থাপন করার কাজ এগিয়ে নিচ্ছে। মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিতে ইতোমধ্যে কারিক্যুলাম পরিবর্তন, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর হলে কর্মসংস্থান অনেক টাই সহজ হবে। দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কারিগরি শিক্ষায় পারে বেকারত্বের হার কমাতে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল আলম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুল বাতেন, সাইদুল কবির চৌধুরী, শুভ্রদিব কর প্রমুখ।



প্রসঙ্গত, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৃষ্ঠপোষকতায় এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় বিনামূল্যে এ আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



আরও খবর 25

Sponsered content