প্রতিনিধি ৬ মার্চ ২০২৬ , ১২:০৫:১০ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ সম্প্রতি নিহত আয়শা ছিদ্দিকা মুক্তার শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি বলেন, এমন নির্মম ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি মুক্তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।
এমপি মহোদয়ের এই মানবিক উপস্থিতি ও সহমর্মিতা শোকাহত পরিবারকে কিছুটা হলেও সাহস ও সান্ত্বনা দিয়েছে। এলাকাবাসীও আশা প্রকাশ করেছেন যে দ্রুতই এই ঘটনার সঠিক বিচার নিশ্চিত হবে।