Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রহমান

  প্রতিনিধি ১৬ জুন ২০২৫ , ১০:৪৮:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার (১৬ জুন) দুপুরে বাশঁখালীর পুইছড়িতে আশির উদ্দিনের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আমরা বিএনপি পরিবারের চট্টগ্রাম প্রতিনিধি ফখরুল ইসলাম শাহীন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আরও খবর 28

Sponsered content