Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ, বলছেন রহমত মিয়া

  প্রতিনিধি ৩১ মে ২০২৫ , ১১:১৭:৪৬ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের সামনে এখন সিঙ্গাপুর। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১০ জুনের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে লাল-সবুজ শিবির।

আবহাওয়ার বৈরিতার কারণে ঢাকা জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলন বাতিল করে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলন সারল দল। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া জানালেন প্রস্তুতি, প্রত্যাশা আর মানসিকতার কথা।

রহমতের ভাষায়, “এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে। ওটা পেছনের গল্প। এখন সামনে পাঁচটি ম্যাচ। সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়েছে, সেটি আমরা জানি। তাই প্রত্যেকেই চেষ্টা করছে নিজের অবস্থান থেকে আরও উন্নতি করার। ”

দলের প্রস্তুতি এবং প্রতিপক্ষ বিশ্লেষণের বিষয়েও বিস্তারিত জানালেন এই ডিফেন্ডার, “আজকের অনুশীলনেই সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে। তাদের শক্তি-দুর্বলতা নিয়ে কোচিং স্টাফ বিশ্লেষণ করেছে। আমরা সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করছি। ”

অনুশীলনের স্থান পরিবর্তন কিছুটা অপ্রত্যাশিত হলেও দলের মনোযোগে কোনো ঘাটতি নেই বলেই জানান রহমত, “আমরা জানতাম অনুশীলন হবে জাতীয় স্টেডিয়ামে। কিন্তু আবহাওয়ার কারণে পরিবর্তন করতে হয়েছে। যেহেতু আন্তর্জাতিক ফুটবলে এমন চ্যালেঞ্জ আসবেই, আমরা মানিয়ে নিচ্ছি। ”

প্রবাসী ফুটবলারদের দলে যোগ দেওয়া প্রসঙ্গে রহমতের বক্তব্য, “হামজা আমাদের সঙ্গে আছে, সামিত সোমও আসছে—এটা দলের জন্য ভালো। এতে দলের ভেতরে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি স্থানীয় খেলোয়াড়রাও অনুপ্রাণিত হচ্ছে। ”

চাপ আর প্রত্যাশার ভারকে ইতিবাচকভাবে নিচ্ছেন রহমত মিয়া। তিনি বলেন “প্রত্যাশা সবসময়ই থাকবে। সেটা পূরণ না হলে হতাশা আসতে পারে, কিন্তু ভালো খেললে সমর্থন আরও বাড়ে। আমরা ভয় না পেয়ে আশার দিকেই তাকাই। কাজ করে যাচ্ছি, বাকিটা সময় বলবে। ”

আরও খবর 16

Sponsered content