Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

পরবর্তী ম্যাচে নেইমারের খেলা নিয়ে সংশয়

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ৮:৪৪:২২ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ডি সিলভার গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, চলমান কাতার বিশ্বকাপে গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ডের বিপক্ষে ছিটকে গিয়েছেন। আর ক্যামেরুনের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।



মূলত সার্বিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয়ার্ধের সময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আঘাতের শিকার হন নেইমার। এর কিছুক্ষণ পরেই মাঠ থেকে উঠে যান তিনি। ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লেসমার ঘোষণা করেছিলেন নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। চোটের পরিমাণ জানতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগবে।



তবে সংবাদমাধ্যম মার্কা যেমন জেনেছে যে, সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার নেইমার খেলতে পারবেন না। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে যদি নেইমার ফিট না থাকে তাহলে সে ম্যাচেও মাঠে দেখা যাবে না তারকা এই ফুটবলারকে।



এদিকে ব্রাজিলের খেলোয়াড়রা ক্ষুব্ধ রয়েছেন, কারণ তারা মনে করে সার্বিয়া নেইমারকে আঘাত করতেই মাঠে নেমেছিল। আজ শুক্রবার বিকেলে সিবিএফও নেইমারের অবস্থা সম্পর্কে রিপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।



আরও খবর 16

Sponsered content