Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১১:২০:১৫ প্রিন্ট সংস্করণ

মো: সোহেল, আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীরা (পরিবার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক) কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপজেলার ১১ ইউনিয়ন এলাকায় কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা অংশ নেন। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম,পরিবার কল্যান সহকারী মাহেরা শাহীন কুতুবি,পরিবার কল্যান পরিদর্শিকা কৃষ্ণা প্রভা দত্ত ।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে চব্বিশ ঘন্টায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, প্রসবকালীন সেবা ও শুন্য থেকে পাঁচ বছরের শিশুদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই অত্যন্ত কঠোর পরিশ্রম করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি। অথচ আজ অবধি আমাদের চাকরির কোনো রকম নিয়োগ বিধি করা হয়নি। ফলে আমার চাকরির শুরুতেই যে যে পদে যোগদান করেছি, চাকরি শেষে সেই পদে থেকে আমাদের অবসরে যেতে হচ্ছে। যদিও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি বলবৎ রয়েছে। কিন্তু আমাদের চাকরিতে কোনো রকম পদোন্নতি নেই। গত চব্বিশের ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর বৈষম্যহীন সোনার বাংলাদেশে আমরা আজও বৈষম্যের শিকার হচ্ছি।
বক্তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীদের চাকরির নিয়োগ বিধি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরও খবর 28

Sponsered content