উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ৪হাজার ১০০ পিস পি পি ব্যাগ জব্দ

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৫ , ১০:১৪:৩৭ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন শাহীন।

এ সময় মেসার্স গরিবের নেওয়াজ অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানকে পাট জাত পণ্য ব্যবহার না করে অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করায় পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারায় ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা)জরিমানা অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হয়।

এবং উক্ত প্রতিষ্ঠান থেকে ৬০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা করা হয়। আরেকটি প্রতিষ্ঠান মেসার্স জনতা অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানকে পাট জাত পণ্য ব্যবহার না করে অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করায় পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারায় ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হয় ।

উক্ত প্রতিষ্ঠান থেকে ৩৫০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহতি থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন শাহীন।

আরও খবর 27

Sponsered content