Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম আটক

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৯:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বম (২) কে আটক করেছে র‌্যাব। চেওসিম উপজেলার ৪ নং সুয়ালক ইউপির ৬ নাম্বার ওয়ার্ড শারন পাড়া এলাকার মৃত রোয়াল খুব বমের ছেলে।




রবিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।।

রোববার (৭ এপ্রিল) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। সে জুরভারং পাড়া,খামতাং পাড়া,পাইনক্ষিয়াং ও রৌনিন পাড়ায় কেএমএফ এর নেতৃত্ব দেয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ২টি এয়ার গান উদ্ধার করা হয়।




র‌্যাব-১৫ জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম তার ঘরের আলমারিতে লুকিয়ে ছিলেন, সেখান থেকে তাকে আটক করে।

র‍্যাব জানায়, চেওসিম বম বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করেন। তার সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কেএনএফের যে ৩ লক্ষ টাকার চুক্তি হয়েছিল, সেটি হয়েছিল চেওসিম বমের বাসায়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন,বান্দরবানে মধ্যে প্রথম কুকি-চিন ন্যাশনাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান নামে একটি সংঘটন গঠন করা হয়েছিল।যেখান থেকে যাত্রা শুরু করে ধিরে ধিরে কেএনএফ বর্তমান অবস্থায় পৌছায়।




এসময় উপস্থিত ছিলেন, র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, উপ অধিনায়ক র‍্যাব-১৫ এর মেজর মোহাম্মদ শরীফুল আহসান, কোম্পানি অধিনায়ক সিপিসি-৩ এর স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান প্রমূখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে রুমা উপজেলায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক সশস্ত্র হামলা, সরকারি কর্মকর্তা ও পথচারীদের জিন্মি করে হামলা, অর্থ লুটের উদ্দ্যেশে সোনালী ব্যাংকে হামলা করে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ, পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট এবং ১৩ এপ্রিল থানচি উপজেলায় স্থানীয়দের জিন্মি করে গুলি ও ২টি ব্যাংকে লুট এর ঘটনা ঘটে।




আরও খবর 29

Sponsered content