প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ৯:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদ: থানচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০শে আগষ্ট বুধবার ২০২৫ বিকালে থানচি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা থানচি বাজার পদযাত্রা শেষে রিড ট্রেড সেন্টারের সামনে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়প্রু মারমার সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা এর নেতৃত্বে পদযাত্রা মিছিল পরবর্তী মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাকুরাম ত্রিপুরা, তিন্দু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শৈবাথোয়াই মারমা, রেমাক্রী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এন্ড্রিয় ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন বিএনপির আবু নোমান, বলিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ক্যসাউ মারমা।