Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে বাজার তদারকিতে শিক্ষার্থীরা

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৪ , ৯:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : নগরের বিভিন্ন বাজারে তদারকি করেছেন শিক্ষার্থীরা। তারা মূল্যতালিকা ঝুলিয়ে রাখা এবং বাড়তি দাম না নেওয়ার পরামর্শ দেন বিক্রেতাদের।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয় বহদ্দারহাট, কর্ণফুলী কমপ্লেক্স, চকবাজারসহ বিভিন্ন বাজারে।




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী চবি শিক্ষার্থী ইমন সৈয়দ বলেন, বাজারগুলোতে তদারকি করছে শিক্ষার্থীরা।

বাড়তি দাম না নেওয়া ও ভেজাল পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের সাবধান করা হচ্ছে। একইসাথে মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে বলা হচ্ছে।

বহদ্দারহাট কাঁচাবাজারে তদারকিতে থাকা শিক্ষার্থী সুজন দাশ বলেন, বাজারগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। পণ্যের বাড়তি মূল্য নেওয়া যাবে না।




শুক্রবারের (৯ আগস্ট) মধ্যে বাজারে মূল্যতালিকা ঝোলানোর পরামর্শ দেওয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনা ঘটলে শিক্ষার্থীদের জানানোর জন্য বলা হয়েছে।

আরও খবর 25

Sponsered content