প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ১০:০১:১৫ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ। কোটি টাকার ব্যয়ে নির্মাণাধীন এই বিদয়ালয়ের ভবনের কাজ ৪ বছরে ও শেষ হয়নি। নির্মাণ কাজ থমকে দাঁড়ালো দ্বিতীয় তলার ছাদ না দিতেই।
ফলে শতবর্ষী পুরাতন ভবনে জরাজীর্ণ অবকাঠামো ঝুঁকি নিয়ে চলছে পাঠ দানের কাজ । এতে চরম দুর্ভোগ পড়েছে শিক্ষার্থীরা।উৎকন্ঠায় রয়েছে অভিভাবকরা।
উপজেলা পাইন্দং ইউনিয়নে পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরানো ভবনের দেয়াল ও পিলারে প্লাসটার খসে পড়েছে। কোথাও কোথাও রড দেখা যাচ্ছে। শ্রেণী কক্ষে ফাটল ধরেছে। শিক্ষকের বলেছেন বৃষ্টি সময় ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিবি মরিয়ম বলে,আমাদের ক্লাস করতে ভয় লাগে,তাও করি। বৃষ্টি সময় ক্লাস আসতে পরি না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাহিদা আকতার শিল্পী বলেন ” ঠিকাদার শুরু থেকে বিরতি দিয়ে কাজ করছে। বারবার অনুরোধ করে ও কাজ শেষ করছে না।
আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে বলেছি।
২০২০-২০২১ অর্থবছরে প্রায় ১কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে ভবনের নির্মাণের কাজ পায় মেসার্স মিনর আহমদ কনষ্ট্রাকশন নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু স্থানীয়দের অভিযোগ নির্মাণের কাজ মাঝ পথে রেখে গা-ঢাকা দিয়েছেন প্রতিষ্ঠানটি।
পাইন্দং ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম, সরোয়ার হোসেন স্বপ্ন, বলেন বিষয়টি একাধিকবার তুলেছি উপজেলা সমন্বয় সভায়। কিন্তু ঠিকাদার সময় নিয়ে ও কাজ করছে না।
ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান টিটু বলেন, এটা পুরানো প্রকল্প আগামী ডিসেম্বর মধ্যে কাজ শেষ করব।
এলজিডির উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, ঠিকাদারকে বারবার তাগাদা দিয়ে ও কাজ শেষ করা যাচ্ছে না। আমরা তার কাজ বাতিলের সুপারিশ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি আগে আমার জানা ছিল না।প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুতব ব্যবস্হা নেওয়া হবে।